ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ছাদ ফুটো করে আসামি পলায়ন

বগুড়ার জেল সুপারকে বদলি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২, ২০২৪, ১২:০৭ এএম

বগুড়ার জেল সুপারকে বদলি

বগুড়ার জেল সুপার ফরিদুর রহমান রুবেলকে বদলি করা হয়েছে। কারাগারের কনডেম সেলের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির পালিয়ে যাওয়ার ঘটনার পর তাকে বদলি করা হলো।

সোমবার প্রশাসনিক কারণে তার বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে কারা অধিদপ্তর।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ফরিদুর রহমানের বদলির আদেশ দেয়া হয়েছে।

তাতে বলা হয়, বগুড়ার জেলার মোহাম্মদ ফরিদুর রহমান রুবেলকে প্রশাসনিক কারণে খুলনা জেলা কারাগারের অনুকূলে রাজশাহী বিভাগে উপ তত্ত্বাবধায়ক হিসেবে সংযুক্ত করা হলো।

এর আগে কারাগারটির ডেপুটি জেলার মো. হোসেনুজ্জামান ও প্রধান কারারক্ষী ফরিদ উদ্দিনকে বরখাস্ত করা হয়।

জেল সুপার হিসেবে গতবছরের জানুয়ারিতে বগুড়ার দায়িত্ব পান ফরিদুর রহমান।

ইএইচ

Link copied!