ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘নিরাপত্তার স্বার্থে’ নাহিদসহ তিন সমন্বয়ক ডিবি হেফাজতে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৬, ২০২৪, ১১:২১ পিএম

‘নিরাপত্তার স্বার্থে’ নাহিদসহ তিন সমন্বয়ক ডিবি হেফাজতে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। 

নিরাপত্তার স্বার্থে তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। 

শুক্রবার রাতে গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি হেফাজতে থাকা তিন সমন্বয়ক হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের।

এর আগে সন্ধ্যা সোয়া ৭টায় সমন্বয়ক সারজিস আলম নিজের ফেসবুক টাইমলনে তিন সমন্বয়ককে হাসপাতাল থেকে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ করেন। পরে তিনি গণমাধ্যমকেও বিষয়টি নিশ্চিত করেন।

সারজিস আলম জানিয়েছেন, চিকিৎসাধীন থাকা কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে শুক্রবার বিকালে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্র থেকে তুলে নেওয়া হয়েছে।
ইএইচ

Link copied!