ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নতুন ৪ উপদেষ্টা কোন দপ্তর কে পেলেন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৬, ২০২৪, ০৯:১৯ পিএম

নতুন ৪ উপদেষ্টা কোন দপ্তর কে পেলেন

অন্তর্বর্তীকালীন সরকারের নতুন শপথ নেয়া ৪ উপদেষ্টার দপ্তর বণ্টন করা হয়েছে।

শুক্রবার বিকালে এই ৪ উপদেষ্টার দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়, মুহাম্মদ ফাওজুল কবির খানকে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

লে. জে. জাহাংগীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। আর আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

এর আগে, বিকালে নতুন চার উপদেষ্টার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

নতুন করে চারজন শপথ নেয়ায় অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টা হলেন ২১ জন।

ইএইচ

Link copied!