ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নৌবাহিনীর এক দিনের বেতন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৩, ২০২৪, ০৮:২৭ পিএম

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নৌবাহিনীর এক দিনের বেতন

বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নৌবাহিনী এক দিনের বেতন জমা দেওয়া হয়েছে।

শুক্রবার এই অর্থ সহায়তা জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর- আইএসপিআর। এর আগে সেনাবাহিনী সদস্যদের এক দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে।

আইএসপিআর জানায়, নৌবাহিনীর সব পদবীর সদস্যদের একদিনের বেতন সমপরিমাণ অর্থ সাম্প্রতিক ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সুনামগঞ্জ, হবিগঞ্জে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবতার সেবায় দেওয়া হয়েছে।

এছাড়াও শুক্রবার আরও কিছু প্রতিষ্ঠান বন্যার্তদের জন্য কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার ঘোষণা দেয়। এর মধ্যে রয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ); সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

ইএইচ

Link copied!