ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
আইন উপদেষ্টা

১ নভেম্বর শুরু জুলাই-আগস্ট গণহত্যার বিচার কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৬, ২০২৪, ১২:০৯ এএম

১ নভেম্বর শুরু জুলাই-আগস্ট গণহত্যার বিচার কার্যক্রম

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামী ১ নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবনে জুলাই-আগস্ট গণহত্যার বিচার কার্যক্রম শুরু হবে।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে এ আশা প্রকাশ করেন আইন উপদেষ্টা।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে নির্মমভাবে তৎকালীন ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসক গোষ্ঠী নির্মমভাবে ছাত্র-জনতার উপর নির্বিচার গুলি চালায়। সে সময় কমপক্ষে দেড় হাজার মানুষ প্রাণ হারিয়েছে। হাজার হাজার মানুষের অঙ্গহানি, গুরুতর আহত ও চিরতরের জন্য বিকলাঙ্গ হয়ে গিয়েছে।

আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশ কেন, এ উপমহাদেশের ইতিহাসে শান্তিকালীন সময়ে এত বড় গণহত্যার নজির কোথাও নাই। পৃথিবীর ইতিহাসেও এরূপ ঘটনা বিরল।

আসিফ নজরুল বলেন, এত বড় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার যেখানে হবে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংস্কার কাজ আজ আমরা দ্বিতীয় বারের মতো পরিদর্শন করলাম। সংস্কার কাজ সুন্দর ও সঠিকভাবে দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে গণপূর্ত উপদেষ্টা সক্রিয় ভূমিকা রাখছেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও মেরামত ও সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করতে তদারকি করছেন। আমরা কাজের অগ্রগতি দেখতে আবারো এখানে আসবো।

ইএইচ

Link copied!