ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈদুল ফিতরে ৫, ঈদুল আজহায় ৬, দুর্গাপূজায় দুই দিন ছুটি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৭, ২০২৪, ০৪:০৮ পিএম

ঈদুল ফিতরে ৫, ঈদুল আজহায় ৬, দুর্গাপূজায় দুই দিন ছুটি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৫ সালের ছুটির তালিকা অনুমোদন করেছে। এতে আগামী বছরের পবিত্র ঈদুল আজহায় ছয় দিন ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি পাঁচ দিন করা হয়েছে। এছাড়া হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি দুই দিন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক হয়।

বৈঠকে পবিত্র ঈদুল আজহায় ছয় দিন ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি পাঁচ দিন করা হয়েছে। এর মধ্যে দুই ঈদে সাধারণ ছুটি একদিন করে। আর ঈদের আগে, পরে মিলিয়ে বাকি দিনগুলো নির্বাহী আদেশে ছুটি থাকবে।

এছাড়া হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার উপলক্ষে সাধারণ ছুটি বিজয় দশমীর দিন। তার আগে নবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

বর্তমানে ঈদে তিন দিন ও পূজায় একদিন ছুটি । তবে এবার পূজার ছুটি নির্বাহী আদেশে একদিন বাড়ানো হয়েছিল।

বিআরইউ

Link copied!