ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
পার্বত্য উপদেষ্টা

সবাইকে দেশের মঙ্গল ও কল্যাণে কাজ করতে হবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৫:৪৮ পিএম

সবাইকে দেশের মঙ্গল ও কল্যাণে কাজ করতে হবে

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, মানুষের মঙ্গল ও কল্যাণের জন্যই ধর্ম। সবাইকে দেশের মঙ্গলের জন্য কাজ করতে হবে।

আজ রাজধানীর বেইলী রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে সরস্বতী পূজা উপলক্ষে বাণী অর্চনা অনুষ্ঠানের বক্তব্যে সুপ্রদীপ চাকমা একথা বলেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, যার যার ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার সকলেরই রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার সকল ধর্মের মানুষকে স্বাধীনভাবে কাজ করার উৎসাহ জুগিয়ে যাচ্ছে। দেশটা আমাদের, এ দেশের উন্নয়ন আমরা সকলেই চাই। সরকারের উন্নয়ন কাজে ধর্ম, বর্ণ ও গোত্রের সকলকে সহযোগিতার হাত বাড়াতে হবে।

তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনা সবার মাঝে জাগ্রত রাখতে হবে। তাহলেই এদেশের পরিবর্তন সম্ভব।

অনুষ্ঠানে মঙ্গলালোক স্মরণিকা উন্মোচন করা হয়।

পরে মঙ্গলপ্রদীপ প্রজ্বলন এবং জুলাই বিপ্লবে শহিদ পরিবারের সদস্যদের নিকট চেক হস্তান্তর  করা হয়। -বাসস

আরএস

Link copied!