ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

আবারও চন্দ্রিমা উদ্যান ‘জিয়া উদ্যান’ নামে পুনর্বহাল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১৯, ২০২৫, ০৭:২৪ পিএম

আবারও চন্দ্রিমা উদ্যান ‘জিয়া উদ্যান’ নামে পুনর্বহাল

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল ‘জিয়া উদ্যান’-এর নাম পুনর্বহাল করা হয়েছে।

সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নায়লা আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের উপদেষ্টা পরিষদের বৈঠকের ১২.৩ অনুচ্ছেদের সিদ্ধান্ত অনুযায়ী শেরেবাংলা নগর, ঢাকায় অবস্থিত ‘চন্দ্রিমা উদ্যান’-এর পরিবর্তিত নামকরণ ‘জিয়া উদ্যান’ পুনর্বহাল করা হলো।

এর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ‘জিয়া উদ্যান’-এর নাম পরিবর্তন করে ‘চন্দ্রিমা উদ্যান’ রাখে। ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার তাদের উপদেষ্টা পরিষদের এক বৈঠকে পূর্বের নাম ‘জিয়া উদ্যান’ পুনর্বহাল করল।

‘জিয়া উদ্যান’ রাজধানীর অন্যতম দর্শনীয় স্থান।জাতীয় সংসদ ভবনের পাশে ৭৪ একর জমির ওপর বিস্তৃত এই উদ্যান।সেখানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি ঘিরে একটি মাজার কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে, যেখানে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী পরিবার-পরিজন নিয়ে ভ্রমণ ও জিয়ারত করতে আসেন।

আরএস

Link copied!