ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

যুগ্ম সচিব পদে ১৯৬ কর্মকর্তার পদোন্নতি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২০, ২০২৫, ০৫:৪০ পিএম

যুগ্ম সচিব পদে ১৯৬ কর্মকর্তার পদোন্নতি

জনপ্রশাসনে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৯৬ জন কর্মকর্তা। এর মধ্যে ২১ জন জেলা প্রশাসকও রয়েছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। এর মধ্যে একটি প্রজ্ঞাপনে ১৯৪ জন ও আরেকটি প্রজ্ঞাপনে বিদেশে কর্মরত দুজন কর্মকর্তা রয়েছেন। তাঁরা এত দিন উপসচিব ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল হতে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতিমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন।

এ ছাড়া পরে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তাঁর ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। 

এ ছাড়া পদোন্নতি পাওয়া কর্মকর্তারা তাঁদের যোগদানপত্র সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর অথবা ই–মেইল ([email protected]) দাখিল করতে পারবেন।

বিআরইউ

Link copied!