ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সারাদেশে বিশেষ অভিযানে ১৪১৫ জন গ্রেফতার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৯, ২০২৫, ০৩:৩৮ পিএম

সারাদেশে বিশেষ অভিযানে ১৪১৫ জন গ্রেফতার

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৮৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য বিভিন্ন ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫২৯ জন।

সোমবার (১৯ মে) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৮৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য ঘটনায় গ্রেফতার ৫২৯ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৪১৫ জনকে।

অভিযানিক কার্যক্রমে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদরদপ্তরের এ কর্মকর্তা।

আরএস

Link copied!