ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
তথ্য সচিব

তথ্যের সত্যতা যাচাই করে নবীন কর্মকর্তাদের কাজ করতে হবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১, ২০২৫, ০৯:২৯ পিএম

তথ্যের সত্যতা যাচাই করে নবীন কর্মকর্তাদের কাজ করতে হবে
তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেছেন, তথ্যের সত্যতা যাচাই করে নবীন কর্মকর্তাদের কাজ করতে হবে। পাশাপাশি গুজব ও অপতথ্য প্রতিরোধে নবীন কর্মকর্তাদের সোচ্চার হতে হবে।

আজ রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বিসিএস (তথ্য) ক্যাডার ও বিটিভির নবম গ্রেডের নবীন কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণে সচিব এসব কথা বলেন।

নবীন কর্মকর্তাদের স্বাগত জানিয়ে তিনি বলেন, আইন ও বিধিমালা মেনে আপনাদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে হবে। কোন কাজটি করা উচিত, কোনটি করা উচিত নয়, এ বিষয়েও নবীন কর্মকর্তাদের সচেতন থাকতে হবে।

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তিনি বলেন, অনেক রক্তের বিনিময়ে আমরা এই অবস্থায় এসেছি। শহীদদের রক্তের ঋণশোধ করতে সততা, ন্যায়পরায়ণতা ও জবাবদিহি বজায় রেখে কর্মকর্তাদের দাপ্তরিক কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।

নবীন কর্মকর্তাদের উদ্দেশে সচিব আরও বলেন, জনসম্পৃক্ততা বজায় রেখে আপনাদের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ভালো কাজের মাধ্যমে চাকরিতে চিহ্ন রেখে যাওয়ার জন্য তিনি নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

ওরিয়েন্টেশন প্রশিক্ষণে আরও বক্তব্য রাখেন  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম ও যুগ্মসচিব কাজী জিয়াউল বাসেত। -বাসস

আরএস

Link copied!