ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ইসহাক দার

বাংলাদেশ সফর দুই দেশের সম্পর্কে নতুন গতি দেবে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৫, ২০২৫, ০৬:৫৪ পিএম

বাংলাদেশ সফর দুই দেশের সম্পর্কে নতুন গতি দেবে

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার মনে করেন, তার ৩৬ ঘণ্টার বাংলাদেশ সফর দুই দেশের সম্পর্কে নতুন গতি সঞ্চার করবে।

রোববার সফর শেষে এক্স-এ দেওয়া পোস্টে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

ইসহাক দার লিখেছেন, সফরকালে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনসহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। এছাড়া দেশের প্রধান রাজনৈতিক দলের নেতা, বুদ্ধিজীবী, গবেষণা প্রতিষ্ঠান, শিক্ষাবিদ, নাগরিক সমাজ ও ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক ও মতবিনিময় করেছেন।

তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে ইসহাক দার বলেন, দুই দেশের মধ্যে বিস্তৃত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং এতে উভয় পক্ষের দৃষ্টিভঙ্গিতে পূর্ণ মিল ছিল। আলোচনায় উঠে এসেছে উচ্চপর্যায়ের সফর বিনিময়, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক ও জনগণের পারস্পরিক সম্পর্ক, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়, বিশেষ করে সার্ক পুনরুজ্জীবন নিয়েও আলোচনা হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, তার এ সফর বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ককে নতুন গতি দেবে।

ইএইচ

Link copied!