ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মাদারগঞ্জ টিএসসিতে স্কিলস ও ইনোভেশন প্রতিযোগিতা

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৪:১২ পিএম

মাদারগঞ্জ টিএসসিতে স্কিলস ও ইনোভেশন প্রতিযোগিতা

"একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫।

শনিবার সকাল ১০টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন ASSET প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়। এর উদ্দেশ্য ছিল কারিগরি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও দক্ষতা বিকাশে উৎসাহ দেওয়া।

১২টি উদ্ভাবনী প্রজেক্টে শিক্ষার্থীদের অংশগ্রহণ

প্রতিযোগিতায় চারটি ট্রেড, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস। জেনারেল ইলেকট্রনিক্স। অটো-মোবাইল অ্যান্ড ইলেকট্রিক বেসিকস

ফার্ম মেশিনারি এর অধীনে ৩টি করে মোট ১২টি প্রজেক্ট স্টলে শিক্ষার্থীরা নিজ নিজ উদ্ভাবনী কাজ উপস্থাপন করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বোর্ডের মূল্যায়ন কর্মকর্তা মাজেদা বেগম।

প্রতিযোগিতা ও অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মো. কামরুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের কম্পিউটার টেকনিশিয়ান ও জুনিয়র ইন্সট্রাক্টর মো. মিরাজুল ইসলাম। একাডেমিক ইনচার্জ মো. নাসির উদ্দিন এবং বিভাগীয় প্রধান, ইন্সট্রাক্টর, কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।

কারিগরি ও সৃজনশীল দক্ষতার ভিত্তিতে শিক্ষার্থীদের প্রজেক্ট মূল্যায়ন করা হয়।
বিভাগভিত্তিক ফলাফল, প্রথম স্থান: অটো-মোবাইল। দ্বিতীয় স্থান: ইলেকট্রিক্যাল। তৃতীয় স্থান: ইলেকট্রনিক্স। চতুর্থ স্থান: ফার্ম মেশিনারি।

উল্লেখ্য, মাদারগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে-কলমে কারিগরি শিক্ষা প্রদান করা হয়।

‘কারিগরি শিক্ষা নিলে, দেশ-বিদেশে কর্ম মিলে’ এই স্লোগানে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিজ্ঞাবদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখতে।

উদ্ভাবনী চিন্তা ও দক্ষতা উন্নয়নের জন্য ASSET প্রকল্পের অধীন এ আয়োজন স্থানীয়দের জন্য উন্মুক্ত করা হয়, যা ব্যাপক সাড়া ফেলে।

জেএইচআর

Link copied!