ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এবার কমছে হজের খরচ, প্যাকেজ ঘোষণা আগামীকাল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৫:৩৫ পিএম

এবার কমছে হজের খরচ, প্যাকেজ ঘোষণা আগামীকাল

আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বিকেল ৫টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্যাকেজ ঘোষণা করবেন। বিমান ভাড়া কমায় এবার হজ খরচ গত বছরের তুলনায় কিছুটা কম হবে।

শনিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক এ তথ্য নিশ্চিত করেছেন।

২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। সাধারণ হজ প্যাকেজ-১-এ খরচ ছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং প্যাকেজ-২-এ খরচ ছিল ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ নির্ধারিত ছিল ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।

প্রথম প্যাকেজ: হারাম শরীফ থেকে ৫০০ থেকে ৭০০ মিটারের মধ্যে হোটেল সুবিধা থাকবে, যা হবে সবচেয়ে ব্যয়বহুল প্যাকেজ।

দ্বিতীয় প্যাকেজ: হারাম শরীফ থেকে প্রায় ২ কিলোমিটারের মধ্যে, আগের প্যাকেজ-১ এর মতো তবে খরচ কিছুটা কমবে।

তৃতীয় প্যাকেজ: আজিজিয়া এলাকায় আবাসন সুবিধাসহ সাশ্রয়ী প্যাকেজ, যার খরচ হতে পারে প্রায় সাড়ে চার লাখ টাকা।

জেএইচআর

Link copied!