ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ডিএমপি কমিশনার

প্রতিমা বিসর্জনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১, ২০২৫, ১১:৪৪ পিএম

প্রতিমা বিসর্জনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই

শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন ঘিরে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, এ বছর বিসর্জনকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই।

বুধবার (১ অক্টোবর) বিকেলে বনানীর একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। 

ডিএমপি কমিশনার বলেন, ‘প্রতিটি বিসর্জনস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরাও সার্বক্ষণিক তৎপর থাকবেন।’

মো. সাজ্জাত আলী বলেন, ‘আমরা প্রায় এক মাস আগে থেকেই পূজাকে ঘিরে নিরাপত্তা পরিকল্পনা হাতে নিয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর ও ডিএমপি যৌথভাবে একাধিক বৈঠক করেছে, যাতে পূজার সার্বিক আয়োজন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।’

নগরবাসীর প্রতি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘যারা সাঁতার জানেন না তারা যেন নৌকায় না ওঠেন। আর যারা সাঁতার জানেন, তারাও অবশ্যই লাইফ জ্যাকেট পরে নৌকায় উঠবেন। এতে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে।’

তিনি বলেন, ‘এ বছর রাজধানীতে মোট ২৫৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আজ মহাষ্টমী ও নবমীর আনুষ্ঠানিকতা শেষে আগামীকাল প্রতিমা বিসর্জন হবে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’

সম্প্রীতির গুরুত্ব উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘এই দেশে শত শত বছর ধরে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। আমাদের দায়িত্ব এই সম্প্রীতির বার্তা ভবিষ্যৎ প্রজন্মের কাছেও পৌঁছে দেওয়া।’

পরিদর্শনকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস.এন. মো. নজরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!