ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
প্রাণিসম্পদ উপদেষ্টা

জিআই পণ্য হিসেবে মহিষের দইয়ের স্বীকৃতি গুরুত্বপূর্ণ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ৮, ২০২৫, ০৫:৩৪ পিএম

জিআই পণ্য হিসেবে মহিষের দইয়ের স্বীকৃতি গুরুত্বপূর্ণ

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মহিষ দেশের গুরুত্বপূর্ণ সম্পদ হলেও দীর্ঘদিন ধরে এটি অবহেলিত ছিল। এই অবহেলা দূর করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বুধবার সকালে সাভারে মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে বাংলাদেশ বাফেলো অ্যাসোসিয়েশন আয়োজিত ‘বৈজ্ঞানিক সম্মেলন-২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, মহিষের দুধ দিয়ে শুধু দই নয়, চিজসহ বিভিন্ন পণ্য উৎপাদনের মাধ্যমে খামারিদের আয়ের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। এসব পণ্য আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করা সম্ভব, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

উপদেষ্টা আরও বলেন, খাদ্য উৎপাদন বলতে আমরা কেবল কৃষিকে বুঝি, কিন্তু কৃষি ও প্রাণিসম্পদ মিলিয়েই খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। কৃষিতে অতিমাত্রায় কীটনাশক ও আগাছানাশক ব্যবহারের ফলে গবাদিপশু, বিশেষ করে মহিষ চারণের উপযোগী ঘাস পাচ্ছে না। খাদ্য উৎপাদন বৃদ্ধির নামে মহিষের চারণভূমি কমে যাচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়।

তিনি এসময় কীটনাশক ব্যবহারে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং খাদ্য উৎপাদনে সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

উপদেষ্টা অভিযোগ করেন, গবাদিপশুর তালিকায় মহিষকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। ফলে প্রাণিসম্পদ খাতে মহিষের গুরুত্ব এখনও অবমূল্যায়িত। দেশে মহিষের সংখ্যা কমে যাওয়া উদ্বেগজনক এবং চারণভূমির সংকট এর অন্যতম প্রধান কারণ।

বাংলাদেশ বাফেলো অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: প্রফেসর ড. মো. রুহুল আমিন, ডিন, পশুপালন অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। নীলুফা আক্তার, অতিরিক্ত সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ড. মো. আবু সুফিয়ান, মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর। ড. শাকিলা ফারুক, মহাপরিচালক, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট। স্বাগত বক্তব্য প্রদান করেন ড. গৌতম কুমার দেব।

সম্মেলনে ভারতের হরিয়ানার প্রান্তিক কৃষকদের দৃষ্টিকোণ থেকে মুরাহ জাতের মহিষ ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য রাখেন ড. প্রীতিশ।

ইতালির দুধ উৎপাদন ব্যবস্থাপনা ও বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক প্রেক্ষাপটে টেকসই মহিষ দুধ উৎপাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন ড. হিরন্ময় বিশ্বাস।

সম্মেলন শেষে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা সাভারে অবস্থিত কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার প্রাঙ্গণে নবনির্মিত কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি উদ্‌বোধন করেন।
উদ্‌বোধন শেষে তিনি ল্যাব পরিদর্শন করেন এবং এর আধুনিক কার্যক্রম ঘুরে দেখেন।

এসময় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন কেন্দ্রের পরিচালক মো. শাহজামান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!