ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

আজ ওয়ার্ল্ড ফুড ফোরামে মূল বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৫, ০৪:১৮ পিএম

আজ ওয়ার্ল্ড ফুড ফোরামে মূল বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা 

ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের (ডব্লিউএফএফ) উদ্বোধনী অনুষ্ঠানে সোমবার মূল বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

সোমবার রোমের সময় দুপুর ২টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) এ বক্তৃতা দেওয়ার কথা রয়েছে তার।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, রোমে আজকের কর্মসূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস মূল বক্তব্য দেওয়ার পর গ্লোবাল অ্যালায়েন্সের অফিস পরিদর্শন করবেন।

বিকেল ৩টা ২০ মিনিটে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া রোমের মেয়র রবার্তো গুয়ালতিয়েরির সঙ্গে বিকেল ৪টা ৩০ মিনিটে এবং জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে বিকেল ৫টা ১৫ মিনিটে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

দিন শেষের কর্মসূচি অনুযায়ী, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এফএও মহাপরিচালক ড. কু দোংইউ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

জেএইচআর

Link copied!