ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

জুলাই সনদ ও গণভোট নিয়ে বৈঠকে উপদেষ্টা পরিষদ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ৩, ২০২৫, ১১:৫৫ এএম

জুলাই সনদ ও গণভোট নিয়ে বৈঠকে উপদেষ্টা পরিষদ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট বিষয়ে আলোচনা করতে আজ সোমবার সকাল ১০টার আগে রাজধানীর তেজগাঁওয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়। বৈঠকের সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে বেলা সাড়ে ১২ টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে সিদ্ধান্ত সংক্রান্ত ব্রিফিং দেওয়া হবে।

রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাই সনদ নিয়ে ভিন্নমত রয়েছে। জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্রদের সংগঠন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মনে করছে, গণভোট যেকোনো দিন আয়োজন করা যেতে পারে। অন্যদিকে জামায়াত ও তাদের জোটবদ্ধ ৮টি রাজনৈতিক দল দাবি করেছে, নভেম্বরেই এই গণভোট আয়োজন করা উচিত।

বিএনপি নেতারা জানিয়েছেন, সংসদ নির্বাচনের দিন একই সাথে গণভোট আয়োজন করলে তারা আপত্তি করবেন না। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, গণভোট সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার কাছ থেকে আসবে।

জেএইচআর

Link copied!