ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিশ্ব লিডারশিপ অ্যাওয়ার্ডের ফাইনালে জায়গা পেলেন উমামা–তিথি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ১০, ২০২৫, ১১:১৫ এএম

বিশ্ব লিডারশিপ অ্যাওয়ার্ডের ফাইনালে জায়গা পেলেন উমামা–তিথি

যুক্তরাষ্ট্রভিত্তিক টালবার্গ ফাউন্ডেশনের গ্লোবাল লিডারশিপ পুরস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমা এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি। বৈশ্বিক পর্যায়ে উদীয়মান তরুণ নেতৃত্বের স্বীকৃতি হিসেবেই তাদের এই মনোনয়ন বিবেচনা করা হচ্ছে।

রোববার রাত ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ভেরিফায়েড পজে এই তথ্য নিশ্চিত করেছেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম।

তিনি লিখেছেন, আমার কয়েক বছর ধরে এই জুরি বোর্ডের সদস্য হিসেবে কাজ করার সৌভাগ্য হয়েছে। এখনো এই পরিবারের অংশ হয়ে আছি। আনন্দের সঙ্গে জানাচ্ছি- ২০২৬ সালের জন্য বাংলাদেশের দুই তরুণী মনোনিত হয়েছেন। অভিনন্দন উমামা ও তিথি!  

২০২৬ সালের বিজয়ীদের নাম ঘোষণার আগে চূড়ান্ত মনোনীত ১৫ জনের তালিকা প্রকাশ করেছে টালবার্গ ফাউন্ডেশন গ্লোবাল লিডারশিপ পুরস্কার কমিটি। টালবার্গ ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের নাম প্রকাশ করা হয়।

জেএইচআর

Link copied!