ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রাজধানীর সূত্রাপুরে বাসে আগুন

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

নভেম্বর ১১, ২০২৫, ০৮:০৯ পিএম

রাজধানীর সূত্রাপুরে বাসে আগুন

রাজধানীর সূত্রাপুরে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

এর আগে, সোমবার (১০ নভেম্বর) মধ্যরাতে রাজধানী ঢাকার যাত্রাবাড়িতে রাইদা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত একটার দিকে হঠাৎ দাঁড়িয়ে থাকা বাসে আগুন জ্বলতে দেখা যায়। তারা নিজেরা নেভানোর চেষ্টা করেন এবং সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসের আসন ও অভ্যন্তরীণ অংশ পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে সঙ্গে সঙ্গেই পালিয়ে যায়। আমরা সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্তের চেষ্টা করছি। ফায়ার সার্ভিস স্টেশন সাথেই থাকায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কেউ আহত হয়নি।”

ইএইচ

Link copied!