ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হঠাৎ পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৬, ২০২৫, ০৭:১৮ পিএম

হঠাৎ পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি

অতিরিক্ত আইজিপি, ডিআইজি ও পুলিশ সুপারসহ মোট ৩১ জন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। 

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলির নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন উপ-সচিব আবু সাঈদ।

প্রজ্ঞাপনের আওতায় একজন অতিরিক্ত আইজিপি, তিনজন ডিআইজি, ১১ জন অতিরিক্ত ডিআইজি এবং ১৬ জন পুলিশ সুপারকে নতুন পদে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের মো. ফজলুল করিমকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ স্টাফ কলেজের রেক্টর পদে বদলি করা হয়েছে। পুলিশ টেলিকমের ডিআইজি মো. রফিকুল ইসলাম গনিকে হাইওয়ে পুলিশের দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে। আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মো. নজরুল ইসলামকে এপিবিএন সদর দপ্তরে এবং হাইওয়ে পুলিশের ডিআইজি সালমা বেগমকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে স্থানান্তর করা হয়েছে।

এছাড়া জেলার পুলিশ সুপারদেরও নতুন পদে বদলি করা হয়েছে। গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এঞ্জেলাকে পুলিশ সদর দপ্তরে, ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিলকে পিবিআইতে, পাবনার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খানকে সিআইডিতে এবং নীলফামারীর পুলিশ সুপার আবুল ফজল মহম্মদ তারিক হোসেন খানকে পিবিআইতে বদলি করা হয়েছে।

ইএইচ

Link copied!