দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি
ডিসেম্বর ৪, ২০২৫, ০১:১৩ পিএম
পটুয়াখালীর দুমকি উপজেলায় সদ্য যোগদানকৃত নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. ফরিদা সুলতানার সাথে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা হয়।
সভায় নবাগত ইউএনও উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত শোনেন এবং উপজেলার সার্বিক উন্নয়ন, সেবা কার্যক্রম সহজীকরণ ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি দেন। তিনি স্বচ্ছতা, জবাবদিহি ও জনবান্ধব প্রশাসন গঠনে সবার সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, জামায়াত আমির মাও. মো. জালাল উদ্দিন, ইসলামী ঐক্যের মাও. আবদুল রব, দক্ষিণ বঙ্গ কারিগরি ইনস্টিটিউটের অধ্যক্ষ জসিম উদ্দিন সুমন, দুমকি প্রেসক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, দুমকি প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, এছাড়া স্থানীয় এনজিও প্রতিনিধি হোসাইন আহমাদ কবির।
সহ স্থানীয় গণমাধ্যমকর্মী, দপ্তরপ্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। উপস্থিতরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সমাধান–সংক্রান্ত প্রস্তাবনা তুলে ধরেন।
সভায় উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ব্যবস্থা ও জনসেবামূলক কার্যক্রম বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণে সবাই একমত হন।
জেএইচআর