ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নির্বাচনী চ্যালেঞ্জ নিতে নতুন এসপিদের প্রস্তুতি নির্দেশ প্রধান উপদেষ্টার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ৪, ২০২৫, ০২:০১ পিএম

নির্বাচনী চ্যালেঞ্জ নিতে নতুন এসপিদের প্রস্তুতি নির্দেশ প্রধান উপদেষ্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নতুন পুলিশ সুপারদের নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলার জন্য মানসিক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, এটি অতীতের মতো প্রহসনমূলক নির্বাচন নয়, বরং শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার একটি গুরুত্বপূর্ণ নির্বাচন।

বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ড. ইউনূস দেশের ৬৪ জেলার সদ্য পদায়ন হওয়া পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্বাচনকালীন দায়িত্বপালন ও মাঠে আইনশৃঙ্খলা রক্ষা করার দিকনির্দেশনা দেন। তিনি উল্লেখ করেন, নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি ও দেশি সংস্থা খুঁত ধরার চেষ্টা করবে, তাই বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করার মতো নির্বাচন নিশ্চিত করতে হবে।

এর আগে অন্তর্বর্তী সরকার দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার পদায়নের প্রজ্ঞাপন জারি করে। পদায়নের ক্ষেত্রে কর্মকর্তাদের সততা, সুনাম, দক্ষতা ও নিরপেক্ষতার ভিত্তিতে তালিকা তৈরি করা হয় এবং লটারির মাধ্যমে চূড়ান্ত করা হয়।

জেএইচআর

Link copied!