ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

আসাদুজ্জামান খান কামালের ১৭৭ শতাংশ জমি ও ২ গাড়ি ক্রোকের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৯, ২০২৫, ০৭:১৪ পিএম

আসাদুজ্জামান খান কামালের ১৭৭ শতাংশ জমি ও ২ গাড়ি ক্রোকের নির্দেশ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামে ঢাকা ও নারায়ণগঞ্জে থাকা ১৭৭ শতাংশ জমি এবং দুটি গাড়ি ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত। ক্রোক আদেশ হওয়া এসব সম্পত্তির বর্তমান বাজার মূল্য ৪ কোটি ৭৯ লাখ ৩৭ হাজার টাকা।

মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ আদেশ দেন। 

দুদকের জনসংযোগ কর্মকর্তা ও সংস্থাটির উপ-পরিচালক আখতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম এসব সম্পদ ক্রোক আদেশ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, "আসামি আসাদুজ্জামান খানের বিরুদ্ধে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৬ কোটি ৪১ লাখ টাকার সম্পদের মালিকানা অর্জনপূর্বক দখলে রাখা এবং ৮টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ৫৫ কোটি ৯২ লাখ টাকা লেনদেন করায় দুদক মামলা দায়ের করেছে। মামলাটি তদন্তের জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।"

আবেদনে আরও উল্লেখ করা হয়, "তদন্তকালে জানা গেছে, আসামি আসাদুজ্জামান খান অবৈধ পন্থায় অর্জিত সম্পদ অন্যত্র বিক্রয়/হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ১৮ বিধিসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪ ধারা মতে তার অপরাধলব্ধ সম্পদসমূহ ক্রোক করা প্রয়োজন।"

বলা হয়, তার সম্পদসমূহ ক্রোক করা না গেলে তা বিক্রি বা হস্তান্তর করা হতে পারে এবং বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইএইচ

Link copied!