ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

কেরানীগঞ্জে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১৪টি ইউনিট

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২৫, ১২:৫৬ পিএম

কেরানীগঞ্জে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১৪টি ইউনিট

ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় অবস্থিত ১২ তলা জমেলা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট একযোগে কাজ করছে। এ পর্যন্ত ভবন থেকে ৪২ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ভোর ৫টা ৩৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। খবর পাওয়ার পর সকাল ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করে। পরে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ধাপে ধাপে আরও ইউনিট যোগ দিয়ে মোট ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। ভবনের নিচতলায় আগুন লাগায় ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ে, এতে ভেতরে অবস্থানকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া বিভাগের ওসি শাহজাহান সিকদার জানান, সকাল সাড়ে ৮টা পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। তবে এই সময়ের মধ্যে বিভিন্ন সিঁড়ি ব্যবহার করে ৪২ জনকে নিরাপদে ভবন থেকে বের করে আনা হয়েছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে তদন্ত করে বিস্তারিত জানানো হবে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন।

জেএইচআর

Link copied!