ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

শুক্রবার সন্ধ্যায় দেশে পৌঁছাবে হাদির মরদেহ, মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৯, ২০২৫, ০২:২০ এএম

শুক্রবার সন্ধ্যায় দেশে পৌঁছাবে হাদির মরদেহ, মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা

সন্ত্রাসীদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের আসন্ন নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির (ওসমান হাদি) মরদেহ আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছাবে। 

ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজে গতকাল রাতে এক পোস্টের মাধ্যমে মরদেহের আগমন ও জানাজার এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে সিঙ্গাপুরের স্থানীয় সময় আজ বেলা ৩টা ৫০ মিনিটে হাদির মরদেহ নিয়ে যাত্রা করবে। 

ফ্লাইটটি আজ সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। এর আগে আজ শুক্রবার সকাল ১০টায় সিঙ্গাপুরের ঐতিহাসিক 'দ্য আঙ্গুলিয়া মসজিদে' তার প্রথম নামাজে জানাজা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) জোহরের নামাজের পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে এই জানাজায় শরিক হওয়ার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, ওসমান হাদির মৃত্যুতে প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

অকাল প্রয়াণের প্রেক্ষাপট হিসেবে জানা যায়, গত ১২ ডিসেম্বর রাজধানীর মতিঝিল এলাকায় গণসংযোগ শেষে ফেরার পথে পুরানা পল্টনে চলন্ত রিকশায় থাকা অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হন হাদি। দেশে প্রাথমিক চিকিৎসা ও অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। দীর্ঘ লড়াই শেষে গতকাল বৃহস্পতিবার রাতে সেখানেই তিনি শাহাদাত বরণ করেন।

এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পল্টন থানায় দায়েরকৃত মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে এই খুনের সাথে জড়িত সকল অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

ইএইচ

Link copied!