ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ফেসবুক পোস্টে মির্জা ফখরুল

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার পুরো দায়িত্ব সরকারকে নিতে হবে

নিজস্ব প্রতিবেদক 

নিজস্ব প্রতিবেদক 

ডিসেম্বর ১৯, ২০২৫, ১২:০৮ পিএম

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার পুরো দায়িত্ব সরকারকে নিতে হবে

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শুক্রবার ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, "দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে, এরা এই দেশের শত্রু।"

মির্জা ফখরুল তার পোস্টে লেখেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ এবং এ দেশের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বর্তমান সরকারের। তিনি উল্লেখ করেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শহীদ হাদির মৃত্যুতে জাতি যখন শোকার্ত এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করছে, ঠিক সেই মুহূর্তে সংবাদমাধ্যম ও বরেণ্য সাংবাদিক নুরুল কবিরসহ অনেকের ওপর হামলা চালানো হয়েছে। এই দুঃখভারাক্রান্ত মুহূর্তকে একটি পক্ষ ধ্বংসাত্মক কাজে রূপান্তর করেছে।

বিবৃতিতে বিএনপি মহাসচিব আরও বলেন, ওসমান হাদি নির্বাচনে প্রার্থী হিসেবে জনগণের দরজায় গিয়েছিলেন। দেশে একটি গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তিনি হাদির আততায়ীর বিচারের পাশাপাশি প্রতিটি ‘মব সন্ত্রাসের’ বিচার দাবি করেন। 

ফখরুল অভিযোগ করেন যে, প্রায় এক বছরেরও বেশি সময় ধরে চলা বিভিন্ন মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করে ফেলেছে।

স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর বর্তমান সরকারের প্রধান দায়িত্ব ছিল জাতিকে ঐক্যবদ্ধ করে একটি স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা। মির্জা ফখরুল সকল পক্ষকে দায়িত্বশীলতার সাথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং সরকারকে অনতিবিলম্বে এসব নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। উল্লেখ্য, ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে গতকাল মধ্যরাতে রাজধানীর বিভিন্ন স্থানে গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে।

ইএইচ

Link copied!