ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা শনিবার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৯, ২০২৫, ০৭:০৯ পিএম

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা শনিবার

শাহাদাত বরণকারী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির (ওসমান হাদি) নামাজে জানাজা আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। 

শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানাজায় অংশগ্রহণকারীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে এবং সংসদ ভবন এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

শহীদ ওসমান হাদির মরদেহ আজ সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখানে তাঁর কফিনে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। এ সময় ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ইনকিলাব মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিমানবন্দর থেকে রাত পৌনে ৭টার দিকে তার মরদেহ জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের হিমঘরে নেওয়া হয়েছে।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ রাতে মরদেহ হিমঘরে রাখা হলেও সংগঠনের কর্মীরা শাহবাগে অবস্থান নিয়ে কর্মসূচি অব্যাহত রাখবেন। পরিবারের ইচ্ছানুসারে মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন সংসদ ভবন এলাকায় জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে। আগামীকাল সকালে একটি শোক মিছিলের মাধ্যমে তার কফিন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনে গণসংযোগকালে রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

আন্দোলনের প্রেক্ষাপটে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ছাত্র-জনতাকে সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখার এবং কোনো গোষ্ঠী যেন আন্দোলনে অনুপ্রবেশ করে সহিংসতা সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

ইএইচ

Link copied!