ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দীতে ওসমান হাদির মরদেহ, দুপুরে জানাজা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২০, ২০২৫, ১১:১৯ এএম

ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দীতে ওসমান হাদির মরদেহ, দুপুরে জানাজা


মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত শুরু হয়েছে। 

শনিবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাঁর মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়।

এর আগে সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে একটি বিশেষ ফ্রিজিং গাড়িতে করে তাঁর মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়। এ সময় হাসপাতাল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি ও কঠোর নিরাপত্তা লক্ষ্য করা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ময়নাতদন্তের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর মরদেহটি পুনরায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে একটি বিশাল শোক মিছিলসহ মরদেহটি মানিক মিয়া এভিনিউয়ে নিয়ে আসা হবে।

নির্ধারিত সূচি অনুযায়ী, আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করার পর শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁর কফিন দেশে পৌঁছায়। জুলাই অভ্যুত্থানের এই সম্মুখভাগের যোদ্ধার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহযোদ্ধা ও সাধারণ মানুষ এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

জেএইচআর

Link copied!