ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ওসমান হাদি হত্যা: মোটরসাইকেল চালকের সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৪, ২০২৫, ০৭:৩০ পিএম

ওসমান হাদি হত্যা: মোটরসাইকেল চালকের সহযোগী গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আদাবর থানা যুবলীগের কর্মী হিমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার বিকেলে রাজধানীর আদাবরের একটি আবাসিক হোটেল থেকে তাঁকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত হিমন হাদি হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলের চালক আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী ও বন্ধু। প্রায় দুই মাস আগে তিনি দুবাই থেকে দেশে ফেরেন।

গোপন সংবাদের ভিত্তিতে আদাবরের রাজ্জাক হোটেলে অভিযান চালিয়ে প্রথমে হিমনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আদাবরের ১৭/বি এলাকায় জনৈক মেহেদীর বাসায় তল্লাশি চালিয়ে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, হাদি হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন ফয়সাল ও আলমগীরের সঙ্গে হিমনের নিবিড় যোগাযোগ রয়েছে। হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা তথ্য উদ্ঘাটনে হিমনকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ইএইচ

Link copied!