ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

তারেক রহমানের প্রত্যাবর্তন: নিরাপত্তায় আনসারের নিশ্ছিদ্র বলয়

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৫, ২০২৫, ০৪:২৯ পিএম

তারেক রহমানের প্রত্যাবর্তন: নিরাপত্তায় আনসারের নিশ্ছিদ্র বলয়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় আজ বিরাজ করছে এক ভিন্ন আমেজ। বিমানবন্দর থেকে জুলাই বিপ্লব এক্সপ্রেসওয়ে হয়ে ৩০০ ফিট পর্যন্ত মানুষের ঢল নেমেছে। এই বিশাল জনসমাগমের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনশৃঙ্খলা বজায় রাখতে রাজধানীজুড়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)।

আনসার-ভিডিপি সদর দপ্তর সূত্র জানায়, বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমন পথসহ গুরুত্বপূর্ণ কৌশলগত স্থানগুলোতে আনসার ব্যাটালিয়নের সদস্যদের মোতায়েন করা হয়েছে। 

টার্মিনালের ভেতর, ড্রাইভওয়ে ও ক্যানোপি এলাকায় কয়েক শ’ সদস্য দায়িত্ব পালন করছেন, যাতে যাত্রী চলাচল নির্বিঘ্ন থাকে এবং ট্রাফিক ব্যবস্থা সচল থাকে।

বিশেষ করে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠান এবং নাসা গ্রুপের ভেতরের অস্থায়ী হেলিপ্যাড এলাকায় আনসার গার্ড ব্যাটালিয়নের (এজিবি) বিশেষায়িত সদস্যদের মোতায়েন করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছেন।

এই নিরাপত্তা মিশনে মোট ৬৫০ জন আনসার সদস্য নিয়োজিত আছেন। এর মধ্যে ২৫০ জন ব্যাটালিয়ন আনসার এবং ৪০০ জন অঙ্গীভূত আনসার সদস্য গত বুধবার সন্ধ্যা থেকেই তাদের দায়িত্ব পালন শুরু করেছেন। 

বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বোচ্চ পেশাদারিত্ব ও শৃঙ্খলার মাধ্যমে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর।

ইএইচ

Link copied!