ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নির্বাচন করবেন না মাহফুজ আলম

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২৫, ১১:২৯ এএম

নির্বাচন করবেন না মাহফুজ আলম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে নির্বাচন করবেন না সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তার ভাই ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত মাহফুজ আলমের অনুমতি ছাড়াই তার নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল বলে জানা গেছে।

মাহবুব আলম জানান, তার ভাইয়ের অগোচরে এবং সম্মতি ছাড়াই কেউ একজন আবেগপ্রবণ হয়ে এই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ঘটনায় মাহফুজ আলম বেশ বিব্রত বোধ করছেন। তিনি কোনোভাবেই এই নির্বাচনে অংশ নেবেন না এবং মনোনয়নপত্র জমাও দেবেন না। তবে মাহবুব আলম নিজেই এনসিপির প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই আসন থেকে মাহফুজ ও মাহবুব ছাড়াও আরও ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির শাহাদাত হোসেন সেলিম, জামায়াতের নাজমুল হাসান, জাতীয় পার্টির মাহমুদুর রহমানসহ বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থীরা।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আজ ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়।

জেএইচআর

Link copied!