ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

বেগম জিয়ার শেষ বিদায়ের প্রস্তুতি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৩০, ২০২৫, ১১:১৭ পিএম

বেগম জিয়ার শেষ বিদায়ের প্রস্তুতি সম্পন্ন

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানোর সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। 

বুধবার বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বেলা সাড়ে তিনটার দিকে চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে দাফন করা হবে।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, বেগম জিয়ার দাফন রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় সম্পন্ন হবে। নিরাপত্তা নিশ্চিত করতে জানাজায় অংশগ্রহণকারীদের ব্যাগ বা কোনো ভারী সামগ্রী বহন না করার অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা থেকেই চন্দ্রিমা উদ্যান (জিয়া উদ্যান) এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছেন। 

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, জানাজা ও দাফন উপলক্ষে ওই এলাকায় ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, জিয়া উদ্যানের নির্ধারিত স্থানে কবর খননের কাজ শুরু হয়েছে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ জানাজার উদ্দেশ্যে আনার জন্য একটি নির্দিষ্ট রুট ম্যাপ প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

হাসপাতাল থেকে বাসভবন: মরদেহ প্রথমে এভারকেয়ার হাসপাতাল থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার দিয়ে গুলশান-২ এলাকার বাসভবন ‘ফিরোজা’য় নেওয়া হবে।

বাসভবন থেকে সংসদ ভবন: সেখান থেকে মরদেহ বহনকারী কফিন কামাল আতাতুর্ক অ্যাভিনিউ হয়ে মহাখালী ফ্লাইওভার, জাহাঙ্গীর গেট ও বিজয় সরণি অতিক্রম করবে। এরপর উড়োজাহাজ ক্রসিংয়ে বামে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে দক্ষিণ প্লাজায় পৌঁছাবে।

আজ মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান নেত্রী। তাঁর প্রয়াণে বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

ইএইচ

Link copied!