ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পদত্যাগ করার দুইদিন পর পুনরায় নিয়োগ পেলেন ডা. সায়েদুর

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১, ২০২৬, ০৪:৪৩ পিএম

পদত্যাগ করার দুইদিন পর পুনরায় নিয়োগ পেলেন ডা. সায়েদুর

পদত্যাগ করার দুইদিন পর পুনরায় নিয়োগ পেয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। 

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তার এই নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ প্রদান করেছেন।

নতুন এ নিয়োগের ফলে ‘রুলস অব বিজনেস’ অনুযায়ী তাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পূর্ণ নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়েছে। অর্থাৎ, তিনি প্রতিমন্ত্রী হিসেবে এই মন্ত্রণালয়ের প্রশাসনিক ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পালন করবেন। বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি প্রতিমন্ত্রীর সমপরিমাণ বেতন-ভাতাদি এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

উল্লেখ্য, এর আগে তিনি একই মন্ত্রণালয়ে বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এএন

Link copied!