ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিমানে অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ সংক্রান্ত মহড়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৫, ২০২৬, ০৪:৫১ পিএম

বিমানে অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ সংক্রান্ত মহড়া অনুষ্ঠিত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের প্রধান কার্যালয় বলাকা ভবনে ফ্লাইট সেফটি বিভাগের ফায়ার সেকশনের উদ্যোগে অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ সংক্রান্ত মহড়া (ফায়ার ড্রিল) অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহায়তায় এই মহড়া পরিচালিত হয়।

মহড়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমানসহ বলাকা ভবনে কর্মরত বিমানের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নাহিদ মাহমুদের নেতৃত্বে ১৬ সদস্যের একটি বিশেষজ্ঞ দল মহড়াটি পরিচালনা করেন। এ সময় উপস্থিত বিশেষজ্ঞ দলের সদস্যরা হলেন, ১৬ জন পেশাদার অগ্নিনির্বাপক কর্মী।

মহড়াকালে অগ্নি প্রতিরোধ, অগ্নি নির্বাপণ ও নিয়ন্ত্রণ, উদ্ধার কার্যক্রম, জরুরি বহির্গমন পদ্ধতি এবং প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত বিষয়ে অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক ধারণা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিমানের উর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণকারী ছিলেন,। বিমানে নিরাপত্তা সংস্কৃতি জোরদার করার অংশ হিসেবে এই মহড়া নিয়মিত কার্যক্রমের অন্তর্ভুক্ত বলে কর্তৃপক্ষ জানায়। ফায়ার সার্ভিসের নির্দেশনায় কর্মীরা হাতে-কলমে অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহার এবং জরুরি মুহূর্তে ভবন ত্যাগের কৌশল রপ্ত করেন।

ইএইচ

Link copied!