ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
আসিফ নজরুল

সুরভী দ্রুত প্রতিকার পাবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৫, ২০২৬, ০৫:২৩ পিএম

সুরভী দ্রুত প্রতিকার পাবে

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি জানান, সুরভী দ্রুত প্রতিকার পাবে।

আইন উপদেষ্টার আশ্বাস: আসিফ নজরুল তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি। ইনশাআল্লাহ দ্রুত প্রতিকার পাবে। উপদেষ্টার এমন আশ্বাসের পর জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া কর্মীদের মধ্যে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে।

এদিকে, আজ সোমবার দুপুরে গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক সুরভীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। কালিয়াকৈর থানায় দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় এই রিমান্ড আদেশ দেওয়া হয়। আসামিপক্ষের আইনজীবী রাশেদ খান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে সুরভী দাবি করেন, কোনো সুনির্দিষ্ট তদন্ত প্রতিবেদন ছাড়াই তাঁকে রিমান্ডে নেওয়া হচ্ছে। মামলায় চারজন আসামি থাকলেও রহস্যজনকভাবে শুধু তাঁকেই গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

সুরভীর আইনজীবী জানান, এই মামলাটি সম্পূর্ণ ‘ভুয়া’ এবং উদ্দেশ্যপ্রণোদিত। তাঁরা আগামীকালের মধ্যে এই আদেশের বিরুদ্ধে রিভিশন আবেদন করবেন এবং ন্যায়বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে সুরভীকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য, মামলা বাণিজ্য ও প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তবে জুলাই অভ্যুত্থানে সক্রিয় থাকা সুরভীর গ্রেপ্তার নিয়ে শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।

জেএইচআর

Link copied!