ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৬, ০৭:১৮ পিএম

জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে কোনো পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই জাতিসংঘের। সংস্থাটি জানিয়েছে, নির্দিষ্ট ম্যান্ডেট বা আদেশ ছাড়া পর্যবেক্ষক পাঠানো এখন আর তাদের নিয়মিত কাজের অংশ নয়।

মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক প্রশ্নের জবাবে এই তথ্য নিশ্চিত করেন।

স্টিফেন ডুজারিক বলেন, সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কোনো বিশেষ ম্যান্ডেট না থাকলে জাতিসংঘ সাধারণত কোনো দেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠায় না। এটি বর্তমানে জাতিসংঘের কাজের কাঠামোর মধ্যে পড়ে না। তবে বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় নির্বাচন সংক্রান্ত কোনো কারিগরি সহায়তা দিচ্ছে কি না, সে বিষয়ে তিনি খোঁজ নেবেন বলে জানান।

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে ডুজারিক বলেন, “আমি খবরের মূল্যায়ন করি না, সাংবাদিকরাই তা করেন।” তবে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের জনগণ যেন তাদের রাজনৈতিক মতাদর্শ ও দৃষ্টিভঙ্গি নির্বিঘ্নে প্রকাশ করতে পারে, জাতিসংঘ সবসময় সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করবে।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ। স্টিফেন ডুজারিক বলেন, তাঁর মৃত্যুতে জাতিসংঘ তাঁর শোকসন্তপ্ত পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা ও সংহতি জানাচ্ছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের এই প্রাক্কালে জাতিসংঘের এমন অবস্থান আন্তর্জাতিক মহলে বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

জেএইচআর

Link copied!