ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে আইনশৃঙ্খলায় প্রায় ৯ লাখ সদস্য, মোতায়েন ৩৭ হাজার বিজিবি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১৪, ২০২৬, ০৩:৪৫ পিএম

নির্বাচনে আইনশৃঙ্খলায় প্রায় ৯ লাখ সদস্য, মোতায়েন ৩৭ হাজার বিজিবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার। এবারের নির্বাচনে প্রায় ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির ৩৭ হাজার ৪৫৩ জন সদস্য মাঠে থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে দূর থেকে যারা বক্তব্য দিচ্ছে তারা দেশে আসুক। তাদের বক্তব্যে কেউ শঙ্কিত হবে না।

দেশের বাইরে থেকে নির্বাচন বানচাল করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি মিয়ানমার থেকে আসা গুলিতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা টেকনাফের ৯ বছর বয়সী শিশু হুজাইফা আফনানের প্রসঙ্গটিও টেনে আনেন।

তিনি জানান, আরাকান আর্মির কারণে বর্তমানে সীমান্তে সমস্যা হচ্ছে। তবে উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তে বিজিবির তৎপরতা আরও বাড়ানো হয়েছে। তিনি উল্লেখ করেন যে আরাকান আর্মিকে বাংলাদেশ এখনো কোনো বৈধতা দেয়নি। সাম্প্রতিক এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র প্রতিবাদ দেশটির বৈধ সরকারের কাছে জানানো হয়েছে।

এদিকে বিজিবির ইতিহাসে এবারই প্রথম রেকর্ডসংখ্যক প্রায় ৩ হাজার ২৩ জন নবীন সৈনিক সীমান্ত রক্ষায় নিয়োগ পেয়েছেন। সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন সৈনিকদের অভিনন্দন জানান। সেই সাথে জীবন দিয়ে হলেও দেশের সীমান্ত রক্ষায় বিজিবির নবীন সদস্যদের সব সময় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

জেএইচআর

Link copied!