ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

৯৬ শিক্ষানবিশ এএসপিকে মাঠ পর্যায়ে বদলি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১৪, ২০২৬, ০৯:৩৭ পিএম

৯৬ শিক্ষানবিশ এএসপিকে মাঠ পর্যায়ে বদলি

শিক্ষানবিশ ৯৬ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) ছয় মাসের বাস্তব প্রশিক্ষণের জন্য দেশের বিভিন্ন ইউনিট ও জেলায় বদলি করা হয়েছে। রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর তাঁদের এই নতুন দায়িত্ব দেওয়া হলো।

মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়। বুধবার রাতে পুলিশ সদরদপ্তর সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ রেগুলেশন অব বেঙ্গল (পিআরবি) ভলিউম-১ এর প্রবিধান-৭৯০ অনুযায়ী এই প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপট বিবেচনায় এই প্রশিক্ষণ ও বদলির বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যথাযথ সম্মতি নেওয়া হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়, বাস্তব প্রশিক্ষণের জন্য সংযুক্ত হওয়া এই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা তাঁদের বেতন ও নিয়মিত ভাতাগুলো সংশ্লিষ্ট বদলি হওয়া ইউনিট থেকেই উত্তোলন করবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

জেএইচআর

Link copied!