ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
প্রধান উপদেষ্টা

ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় মহান স্বাধীনতা অর্জন করেছি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২৪, ২০২৬, ১১:৫৪ এএম

ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় মহান স্বাধীনতা অর্জন করেছি

ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মূল্যবোধের ধারাবাহিকতায় আমরা মহান স্বাধীনতা অর্জন করেছি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

শনিবার ‘ঊনসত্তরের গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

ঐতিহাসিক গুরুত্ব বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান বাংলাদেশের স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ অধ্যায়। বায়ান্নর ভাষা আন্দোলন, ঐতিহাসিক ৬ দফা আন্দোলন এবং পরবর্তীকালে ১১ দফা ও ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি মহান স্বাধীনতা।

শহীদদের আত্মত্যাগ ও অনুপ্রেরণা তৎকালীন পরিস্থিতির কথা স্মরণ করে ড. মুহাম্মদ ইউনূস বলেন, স্বৈরাচারী অপশাসন ও দমনপীড়ন থেকে মুক্তির দাবিতে ১৯৬৯ সালের পুরো জানুয়ারি মাস ছিল আন্দোলনে উত্তাল। ছাত্র-জনতাসহ সব শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ২৪ জানুয়ারি সেই আন্দোলন এক ব্যাপক গণবিস্ফোরণে রূপ নেয়। সংগ্রামী জনতা সান্ধ্য আইন ভঙ্গ করে মিছিল বের করলে পুলিশের গুলিতে শহীদ হন নবকুমার ইনস্টিটিউটের ছাত্র মতিউর রহমান মল্লিক। এ ছাড়া মকবুল, আনোয়ার, রুস্তম, মিলন ও আলমগীরসহ আরও অনেকে প্রাণ হারান।

প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানসহ সব গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের এই আত্মত্যাগ এ দেশের তরুণ সমাজকে অফুরন্ত সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে। বাণীর শেষে তিনি স্মৃতিবিজড়িত এই দিনে গণঅভ্যুত্থানের সব শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

জেএইচআর

Link copied!