ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রোববার থেকে টানা ৯ মাস বন্ধ থাকবে সেন্টমার্টিন ভ্রমণ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৩১, ২০২৬, ০৬:৪০ পিএম

রোববার থেকে টানা ৯ মাস বন্ধ থাকবে সেন্টমার্টিন ভ্রমণ

পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে টানা ৯ মাসের জন্য পর্যটক ভ্রমণ বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে শেষ হচ্ছে চলতি মৌসুমের
পর্যটন কার্যক্রম। 

শনিবার শেষ হচ্ছে চলতি মৌসুমের পর্যটন কার্যক্রম। ফলে আগামীকাল রোববার থেকে দ্বীপে পর্যটকবাহী কোনো জাহাজ আর চলাচল করবে না।

সাধারণত প্রতি বছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটনের অনুমতি থাকলেও, এ বছর পরিবেশগত ঝুঁকি বিবেচনায় সময়সীমা দুই মাস কমিয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। 

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, সেন্টমার্টিনের বিপন্ন জীববৈচিত্র্য রক্ষায় এ ৯ মাস ‘রিকভারি পিরিয়ড’ হিসেবে কাজ করবে। পর্যটক না থাকলে প্রবাল, সামুদ্রিক কাছিম, রাজকাঁকড়া এবং বিরল প্রজাতির পাখিরা তাদের প্রাকৃতিক আবাস পুনরুদ্ধারের সুযোগ পাবে। এর আগে সৈকতে আলো জ্বালানো, বারবিকিউ পার্টি, প্লাস্টিক ব্যবহার এবং মোটরচালিত যান চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজিব জানান, শনিবার শেষবারের মতো জাহাজগুলো পর্যটকদের নিয়ে দ্বীপে যাবে। আগামীকাল রোববার থেকে চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে সরকারের পরবর্তী নির্দেশনার ওপর ভিত্তি করে ভবিষ্যৎ ব্যবস্থা নেওয়া হবে।

এএন

Link copied!