ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিএমইউর বহির্বিভাগে অনলাইন টিকিটে চিকিৎসা নিলেন ২ হাজার ৩৫৫ রোগী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৬:৩১ পিএম

বিএমইউর বহির্বিভাগে অনলাইন টিকিটে চিকিৎসা নিলেন ২ হাজার ৩৫৫ রোগী

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর বহির্বিভাগে অনলাইন টিকিটের মাধ্যমে চিকিৎসাসেবা গ্রহণের হার দিন দিন বাড়ছে।

রোববার অনলাইন টিকিটের মাধ্যমে মোট দুই হাজার তিনশত পঞ্চান্ন (২,৩৫৫) জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন।

বিএমইউ কর্তৃপক্ষ জানায়, বহির্বিভাগ-১ ও বহির্বিভাগ-২—এই দুই ইউনিটে রোগীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চিকিৎসাসেবা গ্রহণ করেন। সম্মানিত রোগীরা বিএমইউর অফিসিয়াল ওয়েবসাইট (www.bmu.ac.bd) থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করে ডিজিটাল পেমেন্ট পদ্ধতিতে টিকিটের মূল্য পরিশোধ করে এ সেবা পাচ্ছেন।

এই ব্যবস্থার ফলে রোগীদের আর ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে বহির্বিভাগের টিকিট সংগ্রহ করতে হচ্ছে না। এতে সময়, ভোগান্তি ও অতিরিক্ত চাপ কমেছে বলে জানান সংশ্লিষ্টরা। আধুনিক ও সহজ এই সেবাপদ্ধতি রোগীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করছে।

রোববার সকালে অনলাইন টিকিট কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন বিএমইউর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, পরিচালক (আইসিটি সেল) অধ্যাপক ডা. এ কে এম আখতারুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এএন

Link copied!