ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

স্মার্টফোন কিনতে ঋণ দেবে পামপে, অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৪:১৮ পিএম

স্মার্টফোন কিনতে ঋণ দেবে পামপে, অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

দেশে প্রথমবারের মতো স্মার্টফোন কেনার জন্য ঋণ সুবিধা চালু করতে ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেডকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

এ অনুমোদনের আওতায় প্রতিষ্ঠানটি এক বছরের পাইলট প্রকল্পের মাধ্যমে ১০ হাজার গ্রাহককে স্মার্টফোন কেনার জন্য ঋণ ও কার্ডবিহীন সহজ কিস্তি সুবিধা দেবে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, স্মার্টফোন হলো সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ প্রকল্পের মাধ্যমে স্বল্প আয়ের মানুষ ও প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারকারীরা সাশ্রয়ী মূল্যে ফোন কেনার সুযোগ পাবেন। এর ফলে তারা পেমেন্ট, ব্যাংকিং, শিক্ষা ও যোগাযোগের মাধ্যমে ডিজিটাল অর্থনীতিতে সরাসরি অংশগ্রহণ করতে পারবেন।

২০২৪ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করা পামপে লিমিটেড মোবাইল অপারেটর ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে প্রাথমিক সেবা দিয়ে আসছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক অনুমোদনের ফলে প্রতিষ্ঠানটি এ ঋণসেবা আরও বিস্তৃত করার সুযোগ পেল।

পামপে আফ্রিকা ও দক্ষিণ এশিয়াসহ বিভিন্ন দেশের বাজারে কার্যক্রম পরিচালনা করছে এবং নাইজেরিয়ার বৃহত্তম ডিজিটাল ব্যাংক হিসেবে পরিচিত।

পামপে বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জুন জেং (ইথান) বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের এ অনুমোদন আমাদের এবং দেশের আর্থিক খাতের জন্য একটি মাইলফলক। স্মার্টফোন এখন আর্থিক অন্তর্ভুক্তির অপরিহার্য অবকাঠামো। 

এ প্রকল্প আরও বেশি মানুষকে নিরাপদ ও কার্যকরভাবে ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণের সুযোগ দেবে।’

সিএনবিসি ও স্ট্যাটিস্তার ২০২৫ সালের বিশ্বের শীর্ষ ৩০০ ফিনটেক কোম্পানির তালিকায় স্থান পাওয়া পামপে বাংলাদেশে তাদের এ প্রকল্পের মাধ্যমে একটি উদ্ভাবননির্ভর ব্র্যান্ড গড়ে তোলার লক্ষ্য নিয়েছে। প্রতিষ্ঠানটি মনে করে, কার্ডবিহীন এ কিস্তি সুবিধা দেশে আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করবে এবং ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করবে।

ইএইচ

Link copied!