ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

শাহবাগে পুলিশ ও ইনকিলাব মঞ্চের সংঘর্ষ, আহত মহিউদ্দিন রনি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৯:০৮ পিএম

শাহবাগে পুলিশ ও ইনকিলাব মঞ্চের সংঘর্ষ, আহত মহিউদ্দিন রনি

পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে রাজধানীর শাহবাগে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার রাত ৮টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। 

শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছিলেন। একপর্যায়ে পুলিশ তাদের সরে যেতে বললে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ইনকিলাব মঞ্চের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ইএইচ

Link copied!