ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না: ইনকিলাব মঞ্চ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৯:২৭ পিএম

নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না: ইনকিলাব মঞ্চ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই বানচাল করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইনকিলাব মঞ্চ। 

শুক্রবার রাত আটটার পর সংগঠনটির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

ফেসবুক পোস্টে ইনকিলাব মঞ্চ বলেছে, ‘নির্বাচন ১২ তারিখেই হবে। নির্বাচন হতেই হবে। কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না।’

উল্লেখ্য, আজ বিকেল চারটার দিকে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা হলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নির্বাচনের আগমুহূর্তে রাজধানীর শাহবাগ ও মিন্টো রোড এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ইএইচ

Link copied!