ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৮ ফেব্রুয়ারি পর্যন্ত শান্ত থাকার আহ্বান ইনকিলাব মঞ্চের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১১:৫৫ পিএম

৮ ফেব্রুয়ারি পর্যন্ত শান্ত থাকার আহ্বান ইনকিলাব মঞ্চের

শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের জন্য আগামী রোববার ৮ ফেব্রুয়ারি জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার। এ কারণে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সবাইকে শান্ত থাকতে বলেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। 

শুক্রবার রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এ কথা বলেন।

আবদুল্লাহ আল জাবের বলেন, সাধারণ জনগণকে আমরা আহ্বান জানাই, ৮ তারিখ রোববার পর্যন্ত আপনারা ধৈর্য ধারণ করুন। যেহেতু সরকারের পক্ষ থেকে স্পষ্ট বিবৃতি দেওয়া হয়েছে ৮ তারিখে তারা জাতিসংঘের কাছে চিঠি পাঠাবে। 

তার আগে এ চিঠিতে তারা কী লিখেছে, সেটা আমাদের দেখাতে হবে। কোনো ধরনের ছলচাতুরী মার্কা চিঠি পাঠানো যাবে না। এটা অবশ্যই আমাদের নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, গতকাল থেকে আমরা শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তের জন্য ড. মুহাম্মদ ইউনূসকে জাতিসংঘে একটি চিঠি পাঠানোর আহ্বান জানিয়ে তার বাসভবনের সামনে অবস্থান করছিলাম। ওসমান হাদির স্ত্রী, তার সন্তান এবং আমরা পুরোটা সময় শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের চেষ্টা করছিলাম। কিন্তু সরকার আমাদের সঙ্গে যোগাযোগ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেনি।

হামলাকারী পুলিশ সদস্যদের বিচারের দাবি জানিয়ে আবদুল্লাহ আল জাবের বলেন, পুলিশের কিছু সদস্য অতর্কিত হামলা করেছে। আমাদের ভাইদের রক্তাক্ত করেছে। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই। যারা এ আক্রমণের সঙ্গে জড়িত, তাদের অতিদ্রুত বিচারের মুখোমুখি করার আহ্বান জানাই। অধিকাংশ পুলিশ সদস্যের নেমপ্লেট ছিল না এবং তারা মাস্ক পরা ছিলেন। এ ধরনের হামলা আমরা ফ্যাসিবাদী হাসিনার আমলে দেখেছি।

ইএইচ

Link copied!