ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জাতীয় প্রেস ক্লাবের শৌচাগার থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১২:৩৭ পিএম

জাতীয় প্রেস ক্লাবের শৌচাগার থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

জাতীয় প্রেস ক্লাবের শৌচাগার থেকে দৈনিক দিনকালের সিনিয়র সাংবাদিক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার সকাল ৯টার পরে জাতীয় প্রেস ক্লাবের শৌচাগারের দরজা ভেঙে পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

তার মৃত্যুতে গভীর শোক ও  দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। 

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, গতকাল বিকাল থেকে তার খোঁজ পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা।

আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পরিবারের উপস্থিতিতে শৌচাগারের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, বর্তমানে তারা মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে।

এএন

Link copied!