ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিএমইউতে চিকিৎসাধীন ডা. রফিকুল ইসলামের খোঁজ নিলেন মির্জা ফখরুল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৫:৪৭ পিএম

বিএমইউতে চিকিৎসাধীন ডা. রফিকুল ইসলামের খোঁজ নিলেন মির্জা ফখরুল

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কেবিন ব্লকে চিকিৎসাধীন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ রফিকুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার দুপুরে তিনি হাসপাতালে গিয়ে এই প্রবীণ ইউরোলজিস্টের শয্যাপাশে কিছুক্ষণ সময় কাটান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে ডা. রফিকের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময় বিএমইউর বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন শিক্ষক ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

উপস্থিত চিকিৎসকদের মধ্যে ছিলেন মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম সেলিম। এ ছাড়াও সহযোগী অধ্যাপক ডা. এস এম ইউনুস আলী ও অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ সেখানে উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোঃ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পরিচালক নাছির উদ্দিন ভূঁঞা ও মোহাম্মদ বদরুল হুদা। উপ-রেজিস্ট্রার ডা. আবু মো. আহসান ফিরোজ এবং পাবলিক হেলথ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শহীদুল হকও এ সময় মহাসচিবের সঙ্গে ছিলেন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন সুপার স্পেশালাইজড হাসপাতালের উপ-পরিচালক ডা. এ কে আল মিরাজ, ইউরোলজি বিভাগের ডা. মোহাম্মদ জাফর ইকবাল এবং এ্যানেসথেসিয়া বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান। উপ-পরিচালক ডা. মো. সাইফুল আজম রঞ্জু ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. হুমায়ুন কবীরও সেখানে উপস্থিত ছিলেন।

অফিসার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আমিন এবং প্রচার সম্পাদক শামীম আহম্মদসহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন কর্মকর্তা এ সময় ডা. রফিকুল ইসলামের শারীরিক অবস্থা পর্যালোচনায় অংশ নেন। উল্লেখ্য, ডা. রফিকুল ইসলাম বেশ কিছুদিন ধরে বিএমইউতে চিকিৎসাধীন রয়েছেন।

জেএইচআর

Link copied!