ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৩:২৭ পিএম

বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সাবেক উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে তার অভিপ্রায় অনুযায়ী অব্যাহতি দেওয়া হয়েছে।
 
প্রজ্ঞাপন জারি করে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। তাতে বলা হয়েছে, “বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে তার অভিপ্রায় অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হল।”

কদিন ধরেই শোনা যাচ্ছিল বিমানের চেয়ারম্যান পদ ছাড়ছেন বশিরউদ্দীন, তিনি ফিরে যাচ্ছেন নিজের ব্যবসা আকিজবশির গ্রুপে। এর মধ্যে মঙ্গলবার নতুন সরকারের শপথের দিনে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

গত বছরের এপ্রিলে উপদেষ্টা হওয়ার পর ২৬ অগাস্টে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন শেখ বশির উদ্দিন। যিনি ওই সময় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও ছিলেন।

মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টার দায়িত্বে থেকে নিজের মন্ত্রণালয়ের অধীনে থাকা একটি কোম্পানির চেয়ারম্যান হিসেবে তার এ নিয়োগ নিয়ে অনেকেই তখন প্রশ্ন তোলেন।

বিমানের জন্য যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িং থেকে উড়োজাহাজ ক্রয়ের আলোচনার মধ্যেই গত ১৫ জানুয়ারি বিমানের পরিচালক হিসেবে দায়িত্বে আসেন তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ফয়েজ আহমদ তৈয়্যব ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

এদের মধ্যে খলিলুর রহমান তারেক রহমানের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন; আর ফয়েজ আহমদ তৈয়ব গেছেন জার্মানিতে।

এএন

Link copied!