ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০২:২৯ পিএম

রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

পবিত্র রমজান মাসের প্রথম জুমায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল নেমেছে। জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে মসজিদে বিশেষ মোনাজাত করা হয়।

শুক্রবার জুমার নামাজে অংশ নিতে নির্ধারিত সময়ের অনেক আগেই মুসল্লিরা মসজিদে আসতে শুরু করেন। আজানের পরপরই মসজিদের ভেতর ও বারান্দা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। রহমতের দশকের দ্বিতীয় রোজায় বরকতময় এই জুমা পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

সরেজমিনে দেখা যায়, বেলা সাড়ে ১১টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী মানুষ বায়তুল মোকাররমে জড়ো হতে থাকেন। দুপুর সাড়ে ১২টার মধ্যেই মসজিদের মূল ভবন পূর্ণ হয়ে যায়। মূল ভবনে জায়গা না হওয়ায় কয়েক শতাধিক মুসল্লিকে মসজিদের বাইরে চত্বরে নামাজ আদায় করতে দেখা গেছে।

নামাজে আসা মুসল্লিরা জানান, রমজানের জুমার নামাজ বায়তুল মোকাররমে পড়ার আলাদা গুরুত্ব রয়েছে। তাই অনেক কষ্ট করে হলেও প্রতি বছর রমজানের সবগুলো জুমা এখানে পড়ার চেষ্টা করেন তাঁরা।

এদিকে রমজানের প্রথম জুমা ঘিরে জাতীয় মসজিদের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সতর্কতা লক্ষ্য করা গেছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মসজিদের প্রতিটি প্রবেশপথে এবং সামনের সড়কে পুলিশ সদস্যদের মোতায়েন থাকতে দেখা যায়।

জেএইচআর

Link copied!